ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তরুণীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, যুবদল নেতা গ্রেফতার

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১২:০২, ২১ নভেম্বর ২০২৪
তরুণীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, যুবদল নেতা গ্রেফতার
গ্রেফতারকৃত যুবদল নেতা ইরমান আলী শোভন

বরিশালে তরুণীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ইরমান আলী শোভন নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (২০ নভেম্বর) রূপাতলী এলাকায় অভিযান চালিয়ে ওই যুবদল নেতাকে গ্রেফতার করা হয়। এর আগে, মঙ্গলবার (১৯ নভেম্বর) কোতায়ালি থানার রূপাতলী এলাকায় ধর্ষণের ঘটনা ঘটে। গ্রেফতারকৃত যুবদল নেতা ইরমান রুপাতলি নতুন আবাসিক এলাকার মৃত ইউসুব আলীর ছেলে। তিনি ২৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে ওয়ার্ড যুবদলের পদপ্রত্যাশী।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান।

Advertisement

তিনি বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আরো কয়েকজন জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তাদের গ্রেফতারেও পুলিশি অভিযান অব্যাহত আছে।

তিনি বলেন, ভুক্তভোগী তরুণী বাদী হয়ে থানায় মামলা করেছেন। তার ডাক্তারি পরীক্ষার জন্য ওসিসিতে পাঠানো হবে।

ভুক্তভোগীর বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার বন্ধুর সঙ্গে রূপাতলী ঘুরতে আসেন কাউনিয়া এলাকার এক তরুণী। তাদের দুজনকে রূপাতলী থেকে জিম্মি করেন যুবদল নেতা ইরমান ও তার সহযোগীরা। সেখান থেকে নিয়ে ইরমানের একটি বিশেষ কক্ষে আটকে রেখে রাতভর ওই তরুণীকে ধর্ষণ করা হয়। এ সময়ে তরুণীর বন্ধুকে আরেকটি রুমে আটকে তার মোটরসাইকেল ও মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করেন তারা। এছাড়া তাকে বেধড়ক পেটান ইরমানের চারজন সহযোগী। বুধবার সকালে মুক্তিপণের টাকা ম্যানেজ করার কথা বলে বের হয়ে কোতয়ালী থানায় গিয়ে বিস্তারিত জানালে পুলিশ অভিযান চালিয়ে ওই যুবদল নেতাকে গ্রেফতার করে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!