ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লোহাগড়ায় মদপানে শিক্ষার্থীর মৃত্যু

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫০, ২০ নভেম্বর ২০২৪
লোহাগড়ায় মদপানে শিক্ষার্থীর মৃত্যু
ফাইল ফটো

নড়াইলের লোহাগড়ার মহাজন গ্রামে মদপানে পূজা কর (১৫) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে তার মৃত্যু হলেও বুধবার দুপুরে বিষয়টি জানাজানি হয়।

পূজা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গ্রামের ননী বিশ্বাসের মেয়ে। এ ঘটনায় অপর শিক্ষার্থী ত্রিনয়নী বিশ্বাস (১৫) অসুস্থ অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ত্রিনয়নী রাজবাড়ীর পাংশা উপজেলার আবাশপুর গ্রামের পলাশ বিশ্বাসের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, কাত্যায়নী পূজা উপলক্ষে পূজা ও তার খালাতো বোন ত্রিনয়নী মামাবাড়ি মহাজন গ্রামের মালোপাড়ায় বেড়াতে আসে। এরপর মঙ্গলবার দুজনে মদপান করে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাদের লোহাগড়া হাসপাতালে আনেন। সেখানে চিকিৎসক পূজাকে মৃত ঘোষণা করেন। 

Advertisement

এ ঘটনায় কর্তব্যরত চিকিৎসক খালিদ সাইফুল্লাহ বেলাল জানান, পূজাকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। ত্রিনয়নীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান বলেন, বিষয়টি খোঁজখবর নিয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!