বুধবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা শিক্ষা অফিসের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি।
ঘটনার পর দুপুর ১টার দিকে রেহানা রিয়া চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বলেন, দাফতরিক প্রয়োজনে শিক্ষা অফিসে যাওয়ার পথে অফিসের সামনের রাস্তায় সুলতানা বেগম আমাকে আকস্মিকভাবে মারধর করেন। যা অনেক শিক্ষক ও পথচারীরা দেখেছেন।
.png)
এ অভিযোগ অস্বীকার করে সুলতানা বেগম বলেন, রেহানা রিয়ার সঙ্গে একটি বিষয় নিয়ে অনেক আগে থেকেই বিরোধ রয়েছে। তবে মারধরের কোনো ঘটনা ঘটেনি।
মোরেলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান বলেন, মডেল স্কুলের প্রধান শিক্ষিকাকে প্রকাশ্যে মারধর করা হয়েছে বলে শুনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।