সোমবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে ফ্যাক্টরির গেটের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
জানা যায়, আশুলিয়ার জামগড়া বেরুন এলাকায় অবস্থিত স্টার্লিং ক্রিয়েশন লিমিটেড। ওই ফ্যাক্টরিতে নিয়োগের সময় স্টাফরা নারী শ্রমিকদের যৌন হয়রানি করেন বলে অভিযোগ উঠেছে। এরই বিচার দাবিতে সকাল ৯টার দিকে ফ্যাক্টরির গেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ৫০ থেকে ৬০ জন চাকরিপ্রত্যাশী। বিষয়টি শিল্প পুলিশ ও সেনাবাহিনীকে জানানো হয়েছে।
.png)