সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মানিক পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও বর্তমানে যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ২০২৩ সালে ছাত্রলীগ কর্মী তাফসির আহম্মেদ মনা হত্যা মামলার আসামি ছিলেন ওয়ালিফ হোসেন মানিক। সেই মামলায় সম্প্রতি জামিন পান তিনি। সোমবার সেই মামলায় আদালতে হাজিরার তারিখ ছিল। সকালে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় যাওয়ার পরপরই ৮ থেকে ১০ জন এসে মানিককে প্রথমে গুলি করে। এরপর সে পড়ে গেলে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান তারা। তাদের ধারণা, ছাত্রলীগ কর্মী মনা হত্যাকাণ্ডের জেরেই মানিককে খুন করা হয়েছে।
.png)
ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।