ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দোকানের বয়লার বিস্ফোরণে নিথর যুবক

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৭, ১৭ নভেম্বর ২০২৪
দোকানের বয়লার বিস্ফোরণে নিথর যুবক
ফাইল ছবি

ঝিনাইদহে টায়ার মেরামতের দোকানের বয়লার বিস্ফোরণে সাব্বির হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার দুপুরে শহরের হামদহ এলাকার রিপন দাসের টায়ার মেরামতের দোকানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাব্বির হোসেন (৩০) হামদহ গ্রামের বিপ্লব বিশ্বাসের ছেলে এবং পেশায় মিস্ত্রি ছিলেন।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, টায়ার মেরামতের দোকানে কাজ করছিলেন মিস্ত্রি সাব্বির হোসেন। হঠাৎ করেই টায়ার হিট দেওয়া বয়লার মেশিনের বিস্ফোরণ ঘটে। এতে দোকানের ভেতরে থাকা মিস্ত্রি সাব্বির আহত হন। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

তিনি জানান, দোকান মালিকও আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!