শনিবার (১৬ নভেম্বর) রাতে কাশিমপুরের বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মো. তানজিল (২২), রাব্বি (২০), শামসুল (৬৫) ও রোজিনা হক (৪৯)।
ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, গুরুতর অবস্থায় দগ্ধদের গভীর রাতে জরুরি বিভাগে আনা হয়। এরমধ্যে তানজিল ৩০ শতাংশ, রাব্বি ২৩ শতাংশ, শামসুল ৫ শতাংশ ও রোজিনা ৩ শতাংশ দগ্ধ হয়েছেন।
.png)
তিনি আরো বলেন, চারজনের মধ্যে দুজনের দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের জরুরি বিভাগের অবজারভেশন শেষে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেয়া হয়েছে।