ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মৌলভীবাজারে বাসদের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৩, ১৭ নভেম্বর ২০২৪
মৌলভীবাজারে বাসদের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মৌলভীবাজারে বাসদের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ছবি: ডেইলি বাংলাদেশ

মৌলভীবাজারে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল’র (বাসদ) ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে একটি জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় শোষণ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা সম্পর্কে আলোচন করা হয়।

রোববার বিকেলে শহরের প্রেসক্লাবের সম্মুখে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এই জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় উপস্থিত ছিলেন বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ, বাসদের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট কমরেড মইনুল রহমান মগনু প্রমুখ।

Advertisement

এ সময় বক্তারা মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানের চেতনায় শোষণ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সমাজতন্ত্রের লড়াই ও বেগবান করার লক্ষ্যে সবাইকে একত্রিত হয়ে লড়াই করার আহ্বান জানান।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!