নিহত শিশুর নাম আহনাফ হোসেন। সে সদর উপজেলার যাদৈয়া এলাকার সফিকুল আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের জকসিন বাজারের কাচারী পোলের কাছে দুপুরে রাস্তা পার হচ্ছিল শিশু আহনাফ। এসময় লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা জোনাকী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। দুর্ঘটনার পরে উত্তেজিত জনতা বাসটিতে হামলা চালিয়ে ভাঙচুর করে। বাসটি জব্দ করতে পারলেও চালক পালিয়ে যান।
.png)
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পুলিশের এসআই মো. নুর মোহাম্মদ জানান, বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। যেহেতু এটি দুর্ঘটনা, তাই পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই শিশুটিকে দাফনের অনুমতি দেওয়া হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।