ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামিয়া খাতামুন্নাবিয়্যীনে দস্তারবন্দী মহাসম্মেলন

সাভার প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৫, ১৬ নভেম্বর ২০২৪
জামিয়া খাতামুন্নাবিয়্যীনে দস্তারবন্দী মহাসম্মেলন
মহাসম্মেলনে অতিথি ও সাধারণ মুসল্লিরা

সাভারের বিরুলিয়া ইউনিয়নের জালালাবাদ কমলাপুরে জামিয়া খাতামুন্নাবিয়্যীন মাদরাসার উদ্যোগে মাদরাসা মাঠে দস্তারবন্দী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে শুরু হয় মহাসম্মেলন। 

সম্মেলনে সভাপতিত্ব করেন ওই মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হযরত মাওলানা আশিকুর রহমান কাসেমী (পীর সাহেব) শায়খুল হাদিস।

মহাসম্মেলনে উপস্থিত ছিলেন- হযরতুল মুফতি ইউসুফ তাওলবী মুহাদ্দিস ও সাবেক নায়েবে তালীমাত দারুল উলুম দেওবন্দ (ভারত), হযরত মাওলানা মুফতি আ. বার আযমী (ভারত), হযরত মাওলানা ওবায়দুর রহমান খান নদভী মহাপরিচালক বেফাকুল মাদারিসিল আরাবিয়াসহ স্থানীয় উলামায়ে কেরাম ও সাধারণ মুসল্লিরা।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: সাভার
লিংক সফলভাবে কপি হয়েছে!