ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাভারে দুই ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২৪, ৫ নভেম্বর ২০২৪
সাভারে দুই ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
ফাইল ফটো

ঢাকার সাভারের হেমায়েতপুরস্থ স্ট্যান্ডার্ড গ্রুপের দুটি ফ্যাক্টরি শ্রম আইনে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৬টার দিকে এক নোটিশের মাধ্যমে এ তথ্য জানায় ফ্যাক্টরি কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে জানা যায়, সাভার হেমায়েতপুরস্থ স্ট্যান্ডার্ড গ্রুপের দুটি ফ্যাক্টরি দি সিভিল ইঞ্জিনিয়ার্স ও শ্যামস্ স্টাইলিং ওয়্যার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে   শ্রম আইনে ২য় দফায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। গতকাল ৪ নভেম্বর শ্রমিকরা বিভিন্ন দাবিদাওয়া (হাজির বোনাস বৃদ্ধি, টিফিন ভাতা বৃদ্ধি) পূরণের দাবিতে কর্মবিরতি পালন করে এবং শ্রমিকরা গোলযোগ করলে গতকালের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে। 

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কর্তৃপক্ষ ফ্যাক্টরি বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করে বলে জানা যায়। এর আগে ৩০, ৩১ অক্টোবর ফ্যাক্টরি দুটি বন্ধ ছিলো।  

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!