বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গ্রামাঞ্চল হওয়ায় বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যার পরপরই বন্ধ হয়ে যায়। রাত ৯টার দিকে স্থানীয় লোকজন একটি দোকানে আগুন দেখতে পেয়ে আশেপাশের লোকজনদের ডাকতে থাকে। মুহূর্তের মধ্যেই আগুন বাজারে ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১৮টি দোকান আগুনে পুড়ে ভস্মীভূত হয়। পরে স্থানীয়রা কালিহাতী ফায়ার সার্ভিসে সংবাদ দিলে কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
.png)
কালিহাতী থানার ওসি কামরুল ফারুক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এটি তদন্ত করে বিস্তারিত বলা যাবে। তবে অগ্নিকাণ্ডে হতাহতের খবর পাওয়া যায়নি।