ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাশিমপুরে দেশীয় অস্ত্রসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৯, ১৪ নভেম্বর ২০২৪
কাশিমপুরে দেশীয় অস্ত্রসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও থানা পুলিশের যৌথ অভিযানে ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে কাশিমপুরের ৬নং ওয়ার্ডের নয়াপাড়া রওশন মার্কেট এলাকার রবিদাসপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে চোলাই মদ তৈরি ও বিক্রির বিরুদ্ধে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় শ্রী জহরলাল রবিদাস ও শ্রী মিঠু রবিদাসকে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেফতার করা হয়।

অন্যদিকে, কাশিমপুরের ৫নং ওয়ার্ডের সুরাবাড়ী নয়াপাড়া এলাকায় জয়নাল হাজীর ভাড়াটিয়া বাসায় মাদক বিক্রির অভিযোগে অভিযান চালায় কাশিমপুর থানা পুলিশ। সেখান থেকে রিপন মন্ডলের বসতঘরের ভেতর থেকে একটি বড় ধারালো দেশীয় অস্ত্র, ১০০ ইয়াবাসহ আবু নওশের শাহ, সজিব, রিপন মন্ডল, শরীফ দেওয়ান ও ওমর দেওয়ানকে গ্রেফতার করা হয়।

Advertisement

কাশিমপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কাশিমপুরের বিভিন্ন এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও থানা পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!