বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম।
ওমর বক্স দামুয়া গ্রামের মৃত জছের আলী সরদারের ছেলে। তিনি নওগাঁর মহাদেবপুর উপজেলা এলজিইডি অফিসে উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
.png)
পারিবারিক সূত্রে জানা গেছে, ওমর বক্সের স্ত্রী-সন্তান নওগাঁ শহরে বসবাস করতেন। আর গ্রামের বাড়ি রাণীনগর উপজেলার দামুয়া গ্রামে তার মা থাকতেন। বুধবার সন্ধ্যার দিকে ওমর বক্স গ্রামের বাড়িতে আসেন। রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন তিনি। এরপর ঘুম থেকে উঠে ওমর বক্স ও তার মা ফজরের নামাজ পড়েন। নামাজ শেষে ছেলে ওমর বক্সের জন্য তার মা রান্না করতে যান। রান্না শেষে ওমর বক্সকে ডাকতে গিয়ে তার মা দেখেন ঘরের ফ্যানের সঙ্গে গলায় দড়ি প্যাঁচানো ফাঁস দেওয়া অবস্থায় ওমর বক্স ঝুলছেন। এরপর ঘটনাটি রাণীনগর থানা পুলিশকে জানানো হয়।
ওমর বক্সের স্বজনদের দাবি- দীর্ঘদিন ধরে ওমর বক্সের পারিবারিক কলহ চলছিল। এরই জের ধরে হতাশাগ্রস্ত হয়ে ওমর বক্স আত্মহত্যা করেছেন।
রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে ওমর বক্সের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।
ওসি আরো বলেন, তার মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি একটি মামলা হয়েছে।