ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দাম্পত্য কলহের জেরে দ্বিতীয় স্ত্রীর হাতে স্বামী খুন

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৭, ১৪ নভেম্বর ২০২৪
দাম্পত্য কলহের জেরে দ্বিতীয় স্ত্রীর হাতে স্বামী খুন
ছবিতে নিহত শাহীন

কিশোরগঞ্জের কটিয়াদীতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় শাহীন (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে কটিয়াদী পৌর সদরের শিমুলতলী এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শাহীন কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের পাইকসা গ্রামের তৈয়ব উদ্দিনের একমাত্র ছেলে। 

জানা যায়, দুই বিয়ে করে পারিবারিক দ্বন্দ্ব থাকায় দ্বিতীয় স্ত্রী ঝর্ণা আক্তারকে নিয়ে পৌর সদরের পশ্চিমপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন শাহীন। পরিবারের অভিযোগ, দাম্পত্য কলহের জেরে দ্বিতীয় স্ত্রী ঝর্ণা আক্তার ঘুমের ওষুধ খাইয়ে পরিকল্পিতভাবে শাহীনকে হত্যা করেছেন। এ ঘটনায় নিহতের দ্বিতীয় স্ত্রী ঝর্ণা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ। 

Advertisement

কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: খুন
লিংক সফলভাবে কপি হয়েছে!