নিহত নারীর নাম মোসা. ফাতেমা (৬৮)। তিনি বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের ০৩ নম্বর ওয়ার্ডের উত্তর কাকচিড়া গ্রামের জোমাদ্দার বাড়ির খোরশেদ জোমাদ্দারের (১০৫) স্ত্রী।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন বামনা থানার ডিউটি অফিসার এএসআই জলিলুর রহমান।
.png)
স্থানীয় সূত্রে জানা গেছে, বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের উত্তর কাকচিড়া গ্রামে বসবাস করতো খোরশেদ জমাদ্দার ও তার স্ত্রী মোসা. ফাতেমা। বুধবার রাতে তারা বাসায় ঘুমাচ্ছিলেন। এরপর রাত ১১টার দিকে দরজা ভেঙে ঘরে ঢুকে ডাকাতির সময় ফাতেমাকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ব্যাপারে এলাকাবাসীর ধারণা ডাকাতির সময় চিনে ফেলায় তাকে হত্যা করা হয়েছে।
বামনা থানার ওসি মো. হারুন রশীদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফাতেমা নামে এক নারীর মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।