ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুই সন্তানসহ মায়ের বিষপান, বাঁচল না কেউই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৩, ১৩ নভেম্বর ২০২৪
দুই সন্তানসহ মায়ের বিষপান, বাঁচল না কেউই
নিহতরা। ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় বিষপানে আত্মহত্যা করেছেন দুই শিশু কন্যাসহ মা। 

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার ঘাটুরা এলাকার একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তানভীর হোসেন জানান, মা ও দুই সন্তানসহ তিনজন বিষপান করে আত্মহত্যা করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে সব বলা যাবে।
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!