ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় ১১০০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ-সার 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩০, ৬ নভেম্বর ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় ১১০০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ-সার 
১ হাজার ১০০ কৃষকের মাঝে প্রণোদনা হিসেবে বিনামূল্যে বীজ ও সার বিতরণ। ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ১ হাজার ১০০ কৃষকের মাঝে প্রণোদনা হিসেবে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে সদর উপজেলা কৃষি অফিসার শাহানা বেগমের সার্বিক তত্ত্বাবধানে কৃষকদের মাঝে এই  সার ও বীজ বিতরণ করা হয়।

সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার সালমা সুলতানা, কৃষি সম্প্রসারণ অফিসার ফাহমিদা সিদ্দিকা হাবিবা, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আনোয়ারুল হক চৌধুরী ও সকল ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা।

সদর উপজেলা কৃষি অফিসার শাহানা বেগম জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের প্রণোদনার কর্মসূচির আওতায় ১১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার দেওয়া হয়েছে। প্রত্যেক কৃষককে বারি সরিষা-১৪ জাতের উন্নতমানের ১ কেজি বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার দেওয়া হয়।

Advertisement

তিনি আরো জানান, বারি সরিষা-১৪ একটি উন্নতমানের সরিষা বীজ, এর গুঁটি ৪ প্রকোষ্ট বিশিষ্ট, বীজে তেলের পরিমাণ ৩৩-৪৪ শতাংশ। ৭৫ থেকে ৮০ দিনে সরিষা কর্তন করে ঘরে তোলা সম্ভব। ৩ মৌসুমে ধান ফসলের মাঝে সরিষা একটি লাভজনক বাড়তি ফসল, যা দিন-দিন কৃষকের মাঝে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। গত মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ৩৮০ হেক্টর জমিতে সরিষার ফলন হয়। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!