ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জেলাভিত্তিক টাস্কফোর্স কমিটির কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:২৩, ১৩ নভেম্বর ২০২৪
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জেলাভিত্তিক টাস্কফোর্স কমিটির কার্যক্রম শুরু
নিত্যপণের বাজার। ফাইল ফটো

চাল, ডাল, ভোজ্য তেল, পেঁয়াজ, ব্রয়লার মুরগী, কাঁচা মরিচসহ বিভিন্ন ভোগ্যপণ্যের দাম ক্রমান্বয়ে বেড়েই চলছে। বাজারে শীতকালীন আগাম সবজি উঠলেও এসব সবজির দাম অনেকটা চড়া। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসন কর্তৃক গঠিত টাস্কফোর্স কমিটির তৎপরতা/বাজার মনিটরিংয়ের কারণে কিছু কিছু দ্রব্যসামগ্রীর মূল্য কমলেও অধিকাংশ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী, কাঁচা তরিতরকারি চড়া দামে বিক্রি হচ্ছে। এতে ভোক্তা সাধারণের মধ্যে অসন্তোষ পরিলক্ষিত হচ্ছে। 

মঙ্গলবার (১২ নভেম্বর) শাখাধীন এলাকায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গঠিত টাস্কফোর্স কমিটির কর্মকাণ্ড প্রদান করা হলো-

রংপুর :

Advertisement

রংপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহাকারী পরিচালক ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গঠিত টাস্কফোর্স কমিটির সদস্য সচিব বোরহান উদ্দিন অভিযান চালিয়ে আলু সংরক্ষণে অতিরিক্ত ফি আদায়ের কারণে কাউনিয়া উপজেলার হারাগাছের জাকারিয়া ট্রেডার্সকে ২০ হাজার টাকা, ময়নাকুটি কোল্ডস্টরেজকে ৩০ হাজার টাকা এবং পরশুরাম থানাধীন সালমান কৃষিঘরকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।

পঞ্চগড় :

জেলা প্রশাসনের  নির্বাহী মাজিস্ট্রেট ও পঞ্চগড় টাস্কফোর্স কমিটির সদস্য শেখ সাদী পঞ্চগড় জেলা শহরে ধাক্কামারা, বেসিক সদর বাজার এলাকায় ক্রয় ও বিক্রয় মূল্য রশিদ দেখাতে না পারা, মূল্য তালিকা না ঝুলানো এবং বেশি দামে পণ্য বিক্রির অপরাধে এ এন এন্টারপ্রাইজ স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

দিনাজপুর :

দিনাজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল কামাল তমাল ফুলবাড়ী উপজেলাধীন পৌর সদর কাঁচা বাজারে মূল্য তালিকা সঠিকভাবে না ঝুলানো এবং দ্রব্যের মূল্য হালনাগাদ না করার কারণে দুই ব্যবসায়ীকে যথাক্রমে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। 

লালমনিরহাট : 

লালমনিরহাটে মো. মাহবুবুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক ও আহ্বায়ক দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটি সদর উপজেলাধীন মহেন্দ্রনগর কৃষক কোল্ডস্টরেজে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেন। 

নীলফামারী :

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ও নীলফামারী জেলা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব শামসুল আলম শহরে পাঁচমাথা মোড়ে অভিযান চালিয়ে ক্রয়-বিক্রয় মূল্য তালিকা দেখাতে না পারা ও মূল্য তালিকা না ঝুলানোর অপরাধে মুদি দোকানি জাকিরুল স্টোর ও ফারুক স্টোরকে যথাক্রমে ৪ হাজার টাকা জরিমানা করেন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!