ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কামড় খেয়ে জীবিত সাপ নিয়েই হাসপাতালে রফিকুল 

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪১, ১৩ নভেম্বর ২০২৪
কামড় খেয়ে জীবিত সাপ নিয়েই হাসপাতালে রফিকুল 
চিকিৎসাধীন রফিকুল ইসলাম ও কামড় দেওয়া সাপ

নাটোরের লালপুরে কামড় খেয়ে জীবিত সাপটি নিয়ে হাসপাতালে হাজির হয়েছেন রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি। 

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে লালপুর উপজেলার রামকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। রফিকুল ইসলাম একই এলাকার বাসিন্দা ও রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক। 

এদিকে হাসপতালে সাপটি দেখতে ভিড় করেন রোগীর স্বজনরা। পরে হাসপাতালে থাকা লোকজন সাপটি মেরে ফেলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সোহেল রানা।

তিনি বলেন, সকালে গোখড়া সাপের বাচ্চাসহ রফিকুল ইসলাম হাসপাতালে যান। এ সময় তার ডান হাতের আঙ্গুলে সাপের কামড়ের চিহ্ন দেখা যায়। তবে রফিকুল ইসলামের শরীরে বিষক্রিয়ার লক্ষণ দেখা যায়নি। তাকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রফিকুল ইসলাম ও তার স্বজনরা বলেন, রফিকুল ইসলাম সকালে গরুর খাবার দিতে গোয়াল ঘরে যান। ধানের খড় নেয়ার সময় সেখানে থাকা গোখড়া সাপের বাচ্চা তার হাতে কামড় দেয়। পরে সাপটি ধরে তিনি একটি বালতিতে ভরে প্রথমে স্থানীয় ওঝা ও পরে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যান। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!