ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরে সাপের কামড়ে প্রাণ গেল স্বপ্নার

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৫, ১৯ অক্টোবর ২০২৪
নাটোরে সাপের কামড়ে প্রাণ গেল স্বপ্নার
ফাইল ফটো

নাটোরের নলডাঙ্গা উপজেলায় সাপের কামড়ে স্বপ্না বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার পশ্চিম মাধনগর বাজেহালতি গ্রামে এ ঘটনা ঘটে। স্বপ্না বেগম (৩৫) উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের বাজেহালতি এলাকার মো. শাহাদ কাজীর স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য ফরিদুল ইসলাম বলেন, শুক্রবার বিকেলে ঘরের ভেতর কাজ করার সময় স্বপ্না বেগমকে সাপ কামড় দেয়। এ সময় তার চিৎকারে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে গৃহবধূর মৃত্যু হয়।

Advertisement

বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) কেন্দ্রীয় প্রচার সম্পাদক ফজলে রাব্বী বলেন, ধারণা করা হচ্ছে, বিষধর খৈয়া গোখরা সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে। এ সাপ কামড়ের পর শরীর অবশ হয়ে আসে ও মুখ দিয়ে লালা ঝড়ে। আমাদের সবাইকে সচেতন হতে হবে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!