ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সীতাকুণ্ডে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৩, ৯ নভেম্বর ২০২৪
সীতাকুণ্ডে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার
গ্রেফতারকৃত সাদাকাত উল্লাহ মিয়াজী। ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাদাকাত উল্লাহ মিয়াজীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় নগরের আকবরশাহ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সীতাকুণ্ড থানার ওসি মোহাম্মদ মজিবুর রহমান বলেন, শুক্রবার সন্ধ্যায় নগরের আকবরশাহ থানা এলাকা থেকে সাদাকাত উল্লাহ মিয়াজীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। শনিবার (৯ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!