ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ট্যান্ডার্ড গ্রুপের ২ ফ্যাক্টরি খুলছে আজ

সাভার প্রতিনিধি
প্রকাশিত: ০১:০২, ৯ নভেম্বর ২০২৪
স্ট্যান্ডার্ড গ্রুপের ২ ফ্যাক্টরি খুলছে আজ
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

টানা চারদিন বন্ধ থাকার পর সাভারের হেমায়েতপুরে স্ট্যান্ডার্ড গ্রুপের দুই ফ্যাক্টরি খুলছে আজ।

শুক্রবার সন্ধ্যায় এক নোটিশের মাধ্যমে ওই গ্রুপের দুই ফ্যাক্টরি খোলার সিদ্ধান্ত নেয়া হয়।

প্রতিষ্ঠান দুটি হলো- দি সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড ও শামস্ স্ট্যাইলিং ওয়্যার লিমিটেড।

Advertisement

নোটিশে বলা হয়, সাভার হেমায়েতপুরস্হ স্ট্যান্ডার্ড গ্রুপের দুটি ফ্যাক্টরি (দি সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড ও শামস্ স্ট্যাইলিং ওয়্যার লিমিটেড) শ্রমিকদের দাবি-দাওয়া মেনে নিয়ে আগামীকাল ৯ নভেম্বর হতে খোলার সিদ্ধান্ত নেয়া হলো।

এর আগে, গত ৫ নভেম্বর শ্রমিকরা হাজিরা বোনাস ১০০০ টাকা নির্ধারণের দাবিতে কর্মবিরতি করেন। ওই দিন ফ্যাক্টরির ভেতরে গোলযোগ সৃষ্টি করায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরবর্তীতে ফ্যাক্টরি কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন ২০০৬ সালের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।

উল্লেখ্য, এর আগেও ৩০ এবং ৩১ অক্টোবর ফ্যাক্টরি দুটি ১৩(১) ধারায় বন্ধ ছিলো।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!