ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডরিন গার্মেন্টস শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৬, ৭ নভেম্বর ২০২৪
ডরিন গার্মেন্টস শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন দক্ষিণ পানিশাইল এলাকায় অবস্থিত ডরিন গার্মেন্টস শ্রমিকরা কর্মবিরতি পালন ও ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে আটককৃত শ্রমিকদের মুক্তির দাবিতে ও প্রতিবাদে এ কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা।

স্থানীয় সূত্রে জানা যায়, ডরিন গার্মেন্টস ফ্যাক্টরির ৫ আন্দোলনকারী গার্মেন্টস শ্রমিক নুর ইসলাম (কাটিং পিসি কমিটি), নুর নবী (ফিনিং আয়রনম্যান), কামরুল ইসলাম (প্যাকিং ম্যান), রাশেদ (ফিনিং ম্যান), রনি মোল্লাকে (অপারেটর সুইং) গত ৪ নভেম্বর বিকেল ৩টার দিকে আটক করে সেনাবাহিনী। নরবান ফ্যাক্টরির শ্রমিকদের সঙ্গে হাতাহাতি ও ডরিন ফ্যাক্টরিতে ভাঙচুরের সঙ্গে জড়িত সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে তাদেরকে আটক করে কাশিমপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

Advertisement

আটককৃত শ্রমিকদের মুক্তির দাবিতে ও প্রতিবাদে ডরিন গ্রপের শ্রমিকেরা কারখানার উৎপাদন কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করে। পরবর্তীতে দুপুর ২টার দিকে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এতে উভয় লেনে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

পরবর্তীতে বিকেল ৫টার দিকে সেনাবাহিনীর মেজর মারুফ, ১৮ ইস্ট বেঙ্গল, সাভার সেনানিবাস আটককৃত শ্রমিকদের মোছলেকা লিখে ছেড়ে দেওয়ার আশ্বাস প্রদান করলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নিজ নিজ গন্তব্যে চলে যায়। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।    

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!