ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ট্রাম্পের বিজয়ে গোপালগঞ্জে ভূরিভোজ

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪৬, ৮ নভেম্বর ২০২৪
ট্রাম্পের বিজয়ে গোপালগঞ্জে ভূরিভোজ
ইনসেটে ডোনাল্ড ট্রাম্প - ফাইল ফটো

গত বুধবার (৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার এই বিজয়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে ভূরিভোজ করেছেন স্থানীয় যুবকরা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার মহেশপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে প্রবাসী মো. লুৎফর রহমান হিমুর অর্থায়নে এ আয়োজন করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্র এরিক ফ্রেডরিক ট্রাম্পের বন্ধু বাংলাদেশি বংশোদ্ভূত বাগেরহাটের মোড়েলগঞ্জের বাসিন্দা যুক্তরাষ্ট্র প্রবাসী লুৎফর রহমান হিমু। তিনি যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের ন্যাশনাল ফাইন্যান্স মেম্বারও। হিমুর অপর বন্ধু গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হোগলাকান্দি গ্রামের বাসিন্দা গিয়াস উদ্দিন। স্থানীয় যুবসমাজের আয়োজনে গিয়াস উদ্দিনের বাড়িতেই খিচুড়ি রান্না করে ভূরিভোজের আয়োজন করা হয়। এতে অর্থায়ন করেন প্রবাসী লুৎফর রহমান হিমু। দুই শতাধিক যুবক এই ভোজে অংশ নেন।

গিয়াস উদ্দিন বলেন, বন্ধু লুৎফর রহমান হিমু যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্র এরিক ফ্রেডরিক ট্রাম্পে বন্ধু। সে আমাকে কথা দিয়েছিল, ডোনাল্ড ট্রাম্প জিতলে খিচুড়ি খাওয়াবে। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়ী হয়েছেন। এ উপলক্ষে আমার বন্ধু হিমুর অর্থায়নে আমরা যুবকরা ভোজের আয়োজন করেছি। ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে আমরাও আনন্দিত ও গর্বিত।

উল্লেখ্য,  গত ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: গোপালগঞ্জ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!