গোল্ড স্ট্যান্ডার্ড থেকে ব্রিটন উড সিস্টেম পেরিয়ে ফিয়াট কারেন্সি হিসেবে ইউএস ডলার এর আধিপত্য যে বেশিদিন টিকবে না এবং সুইফট সিস্টেমও যে চ্যালেঞ্জের মুখোমুখি সেটা অন্যান্য রাষ্ট্র থেকে যুক্তরাষ্টই সবচেয়ে ভালো জানে। এ বিষয়ে ব্রিকসসহ অন্যান্য দেশগুলোর যে উদ্যোগ তাও যুক্তরাষ্ট্রের ভালো করেই জানা আছে। পৃথিবীতে খবরদারি করার, আর্থিক ব্যাবস্থাপনাই হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র, এমনকি যুদ্ধ থেকেও বড়। সেই ব্যবস্থাপনাটা যুক্তরাষ্ট্র হাতছাড়া করবে, এটা কখনোই হবার নয়।
আমার ধারণা এই আর্থিক ব্যবস্থাপতার একটা বড়সড় পরিবর্তন খুব দ্রুতই ঘটবে, যার নেতৃত্বে থাকবে ইলন মাস্ক। ট্রাম্পের জয়লাভের পরপরই গোল্ডের দামের বড় পতন হয়েছে। অন্যদিকে ক্রিপ্টোকারেন্সির দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌছেছে। তাই প্রযুক্তির জগতে ইলন মাস্কের যে ধরনের চিন্তা ভাবনা আছে, তা আমাদের নিবিড়ভাবে লক্ষ্য রাখতে হবে এবং সেই আঙ্গিকে নিজেদের সম্পৃক্ত করতে হবে।
লেখক: অবসরপ্রাপ্ত সামরিক অফিসার ইকবাল আহমেদ। লেখাটি তার ফেসবুক ওয়াল থেকে নেয়া।
.png)