বৃহস্পতিবার (৭ নভেম্বর) উপজেলার তাড়ল ইউনিয়নের ভাঙ্গাডহর গ্রামের নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক।
.png)
পারিবারিক সূত্রে জানা গেছে, দুই ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট মৌ। সে স্থানীয় নারী ফুটবল দলের নিয়মিত খেলোয়াড়। বৃহস্পতিবার সকাল থেকে তার খোঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর বসতঘরে থাকা ধানের উগারের (কাড়ি) ভেতরে মৌ দাসের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
দিরাই থানার ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।