মঙ্গলবার সকালে উপজেলার উরফা ইউনিয়নের বারমাইসা এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। রিপন মিয়া একই এলাকার তোতা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রিপন মিয়া মাদরাসায় পড়ালেখা করতো। সোমবার রাত ৮টার দিকে স্বজনদের সঙ্গে খাওয়া-দাওয়া শেষে ঘরের বারান্দার শয়নকক্ষে ঘুমাতে যান। সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখে পরিবারের অন্য সদস্যরা ডাকাডাকি করেন। ভেতর থেকে কোন সাড়া না পাওয়ায় সন্দেহ হয়। পরে দরজার ফাঁক দিয়ে দেখেন কক্ষের আড়ায় সঙ্গে রিপনের মরদেহ ঝুলে আছে। পরে নকলা থানা পুলিশ রিপনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
.png)
ঘটনা সত্যতা নিশ্চিত করে নকলা থানার ওসি হাবিবুর রহমান বলেন, রিপন কি কারণে আত্মহত্যা করেছে তার কারন জানা যায়নি। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।