আহত বায়োজিদ হোসেন নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার মানচিরি গ্রামের মো. কুতুবউদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, আহত বায়োজিদ কুষ্টিয়া যাওয়ার উদ্দেশ্যে ঢাকা-রংপুর রুটের রংপুর এক্সপ্রেস ট্রেনে উঠেছিলেন। ট্রেনটি বাইপাস স্টেশনে না থামার কারণে চলন্ত ট্রেন থেকেই তিনি লাফ দিয়ে নামার চেষ্টা করলে ট্রেনের নিচে পড়ে গিয়ে একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
.png)
ঈশ্বরদী ফায়ার সার্ভিসের লিডার মো. মখলেছুর রহমান বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় বায়োজিদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ো আসি। পরে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন চিকিৎসকরা।
ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি মো. জিয়াউর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। তার দেওয়া তথ্যমতে পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।
এর আগে, সকাল ১১টার দিকে মিজানুর রহমান নামে আরেক যুবক ঈশ্বরদী জংশন স্টেশনে ট্রেন শান্টিংয়ের সময় আত্মহত্যার জন্য ট্রেনের সামনে ঝাঁপ দিলে দুটি পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটে।