ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৫১, ২৬ অক্টোবর ২০২৪
সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত; ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাড়ীর চাপায় দুইজন মোটরসাইকেল আরোহী বন্ধুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ অক্টোবর) রাত ৮ টায়  সোনারগাঁয়ে নয়া বাড়ি এলাকায়  এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে সাইফুল ইসলাম (১৯) এবং একই এলাকার আলমগীর হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (১৯)।। 

Advertisement

কাঁচপুর হাইওয়ে থানার সার্জেন্ট নওফেল বিন আলম জানান,ধারণা করা হচ্ছে দুই বন্ধু মিলে ঘুরতে গিয়ে দুর্ঘটনায় নিহত হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/AS
লিংক সফলভাবে কপি হয়েছে!