ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভারতে অনুপ্রবেশকালে সিলেট সীমান্তে যুবক আটক

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৬, ৬ নভেম্বর ২০২৪
ভারতে অনুপ্রবেশকালে সিলেট সীমান্তে যুবক আটক
ভারতে অনুপ্রবেশকালে সিলেট সীমান্তে যুবক আটক। ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় নুরুল গণি (২২) নামে বাংলাদেশি এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি)।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত নুরুল গণি সুনামগঞ্জ জেলার সদর উপজেলার বেড়িগাঁও গ্রামের সাদেক মিয়ার ছেলে।

Advertisement

বিজিবি জানায়, গার্মেন্টসের কাজের জন্য কাশ্মীরে যাওয়ার জন্য মানবপাচারকারীদের সহায়তায় ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন নুরুল গণি। এ সময় উৎমা বিওপির আওতাধীন সীমান্ত পিলার ১২৫৭/৫ এর কাছ থেকে ওই যুবককে আটক করা হয়। তাকে কোম্পানীগঞ্জ থানায় পাঠানো হয়েছে।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, অবৈধভাবে ভারতে প্রবেশের সময় এক যুবককে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!