রোববার (২০ অক্টোবর) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে, শনিবার (১৯ অক্টোবর) কয়া সীমান্তের ২৮১/৪৯ নম্বর পিলারের কাছ থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- শরীফ আহাম্মেদ (২৮) ও তার স্ত্রী লাভলী খাতুন (২০)। তাদের বাড়ি দিনাজপুরের বিরল উপজেলায়।
জানা গেছে, বিজিবি সদস্যরা কয়া সীমান্ত এলাকায় টহল দিচ্ছিলেন। শনিবার বেলা ১১টার দিকে তাদের দেখতে পেয়ে আটক করে বিজিবি। এ সময় তারা নিজেদের স্বামী-স্ত্রী হিসেবে পরিচয় দেন। শরীফ আহাম্মেদের মামার বাড়ি ভারতে। মামাকে তার নতুন বউ দেখাতে দালালের মাধ্যমে ভারতে যাওয়ার চুক্তি করেছিলেন। দালালের কথামতো ভারতে যেতে সীমান্তে এসেছিলেন বলে বিজিবির কাছে স্বীকার করেছেন তারা।
.png)
বিজিবির কয়া বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মো. নাঈমুল ইসলাম বলেন, ভারতে অনুপ্রবেশের চেষ্টা করার সময় আটক ওই দম্পতিকে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঁচবিবি থানার উপপরিদর্শক (এসআই) সুশান্ত কুমার রায় বলেন, ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে আটক স্বামী-স্ত্রীকে সন্ধ্যায় থানায় হস্তান্তর করেছে বিজিবি। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে থানায় তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করেছেন। ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। রোববার (২০ অক্টোবর) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।