ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হঠাৎ শিলাবৃষ্টিতে জমেছে এক ফুট পর্যন্ত বরফ

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১১:২০, ৬ নভেম্বর ২০২৪
হঠাৎ শিলাবৃষ্টিতে জমেছে এক ফুট পর্যন্ত বরফ
শিলাবৃষ্টিতে জমেছে এক ফুট পর্যন্ত বরফ। ছবি: সংগৃহীত

নরসিংদীর চরাঞ্চলে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। বছরের এ সময়ে এমন শিলাবৃষ্টি আগে কখনোই দেখেননি নরসিংদীবাসী। এতে ফসলের মাঠের বেশ কিছু স্থানে এক ফুট পর্যন্ত বরফ জমা হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। 

মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার করিমপুর ও নজরপুর এবং রায়পুরা উপজেলার চর আড়ালিয়াসহ জেলার বিভিন্ন স্থানে বেশকিছু অঞ্চলে ব্যাপক হারে শিলাবৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় হঠাৎ করেই আকাশে কালো মেঘের দেখা দেয়। মুহূর্তেই সেটি ঝড়ের পাশাপাশি শিলাবৃষ্টিতে রুপ নেয়। মশুলধারে শিলাবৃষ্টিতে ক্ষতির সম্মুখিন হয়েছেন বলে জানিয়েছেন সেখানখার কৃষকরা। তাছাড়া বিগত সময়ে এমন শিলাবৃষ্টি কারোই নজরে আসনি বলে জানিয়েছেন তারা। শিলাবৃষ্টিতে ফসলের মাঠের বেশ কিছু স্থানে এক ফুট পর্যন্ত বরফ জমা হয়েছে বলেও দাবি করেন তারা। সেই সঙ্গে শিলাবৃষ্টিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকান টিনের চালাসহ বেশ কিছু স্থাপনা।

Advertisement

নজরপুর এলাকার আব্দুল আওয়াল জানান, মঙ্গলবার বিকেলে মাঝারি ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। এতে ধান ক্ষেতগুলো শুয়ে গেছে। 

নরসিংদীর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. আজিজুর রহমান জানান, স্থানীয় কৃষকদের কাছ থেকে জানতে পেরেছি সদর ও রায়পুরার বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হয়েছে। তবে সেটির পরিমাপ করা যায়নি। বর্তমানে শীতকালীন সবজির আবাদের মৌসুম চলমান রয়েছে। আজ বুধবার স্থানীয় কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের মাধ্যমে খোঁজ খবর নিয়ে ক্ষয়ক্ষতির পরিমাপ নিরুপণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!