নিহত অভি উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা গ্রামের সেন্টারপাড়া এলাকার মো. সুজন সরদারের ছেলে এবং আহত রাব্বী সিলিমপুর এলাকার নুরুল ইসলামের ছেলে।
নিহত অভির চাচা মো. জয় আহমেদ জানান, মোহাম্মদ অভি ও তাইজুল ইসলাম রাব্বী সম্পর্কে মামা-ভাগ্নে হয়। তারা সকালে ভেড়ামারা ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে লালনশাহ সেতুর ওপর বাইক রেসিং করার সময় দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হলে তারা ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই অভির মৃত্যু হয়। সেতুর ওপর দায়িত্বরত পুলিশ আহত অবস্থায় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক অভিকে মৃত ঘোষণা করেন এবং রাব্বীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
.png)
কুষ্টিয়ার ভেড়ামারা থানার ওসি শেখ শহিদুল ইসলাম বলেন, হাসপাতাল থেকে মুঠোফোনে দুর্ঘটনার বিষয়ে জানতে পেরেছি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।