সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের রেকর্ড শাখা ও জেলা ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে বিকেল ৪টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে টাঙ্গাইল জেলার সরকারি দফতর সমূহের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় জেলা প্রশাসক জনাব শরীফা হক সভাপতিত্ব করেন।
সভায় ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. শিহাব রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী, সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়াসহ সরকারি দফতরের দফতর প্রধানেরা উপস্থিত ছিলেন।
.png)