ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

খুলনায় ছাত্রদলের সঙ্গে শিক্ষার্থীদের মতবিনিময় সভা

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২০, ৩ নভেম্বর ২০২৪
খুলনায় ছাত্রদলের সঙ্গে শিক্ষার্থীদের মতবিনিময় সভা
ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনায় সুন্দরবন কলেজ শাখার উদ্যোগে ছাত্রদলের সঙ্গে শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ছাত্রদলের নতুন সদস্যদের মাঝে সদস্য ফরম বিতরণ করা হয়।

রোববার দুপুরে সদরের সরকারি সুন্দরবন কলেজ মাঠে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের   সঙ্গে শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভার সভাপতিত্ব করেন সরকারি সুন্দরবন কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক পারভেজ আহম্মদ। আরো উপস্থিত ছিলেন সদস্য সচিব ইসমাইল হোসেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সাইফ আহম্মদ, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুর রহমান হাসান, খুলনা মহানগর ছাত্রদলের সদস্য সচিব তাজিম বিশ্বাস প্রমুখ।

Advertisement

এ সময় সরকারি সুন্দরবন কলেজে ছাত্রদলের নতুন সদস্যদের মাঝে সদস্য ফরম বিতরণ করা হয়। পাশাপাশি উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা, সন্ত্রাস ও মাদকমুক্ত ক্যাম্পাস বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘটে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!