ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে ৩ সপ্তাহে ৯২ জেলের কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:০১, ৪ নভেম্বর ২০২৪
সিরাজগঞ্জে ৩ সপ্তাহে ৯২ জেলের কারাদণ্ড
যমুনা নদীতে বিভিন্ন সময়ে অভিযান চালানো হয় -ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের যমুনা নদীতে বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে ৩ সপ্তাহে ৯২ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় জেলেদের কাছ থেকে ৩ লাখ ৭৬ হাজার ২৭ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) সকালে জেলা মৎস্য কর্মকর্তা শাহীনূর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

সিরাজগঞ্জ জেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত দেশের সব নদনদীতে ইলিশ আহরণ, মজুত ও বিপণন বন্ধ রাখার সরকারি নিষেধাজ্ঞা ছিল। যারা নিষেধাজ্ঞা অমান্য ক‌রে‌ছেন, জেলা ও উপজেলা প্রশাসন, কোস্টগার্ড, পুলিশ ও টাস্কফোর্স তা‌দের জেল-জরিমানা করেছে। গত ৩ সপ্তা‌হের অভিযানে ১ হাজার ১৬২ কেজি ইলিশ ও ৪৯ দশমিক ৬৮২ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়ে‌ছে।

Advertisement

জব্দকৃত ইলিশ স্থানীয় মাদরাসায় বিতরণ ও জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ সময়ের মধ্যে সিরাজগঞ্জের যমুনা নদী বেষ্টিত পাঁচটি উপজেলায় ২৮১টি অভিযান ও ৭২টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১৮৭টি মামলা করা হয়। এছাড়া মৎস্য অবতরণ কেন্দ্র, মাছঘাট, আড়ৎ ও বাজার পরিদর্শন করেন কর্মকর্তারা।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!