ইউএনও মো. বিল্লাল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এ জরিমানা করেন।
জানা গেছে, ব্রহ্মপুত্র নদের বাহাদিয়া মুন্সিবাড়ি ঘাট সংলগ্ন নদের পাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে- এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এসময় আপেল মিয়া ও শাহিন মিয়া নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।
.png)
পাকুন্দিয়ার ইউএনও মো. বিল্লাল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার তথ্যটি নিশ্চিত করে জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ওই দুই ব্যক্তিকে অর্থদণ্ড করা হয়েছে। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান প্রশাসনের এ কর্মকর্তা।