মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে কুমারখালী পৌরসভার স্টেশন বাজার ও হলবাজার এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক টাকা ২০ পয়সা বেশি নেয়ায় ব্যবসায়ী সাব্বির হোসেন (৩৫)-কে ৩ হাজার এবং দেড় টাকা বেশি নেয়ায় রবিউল ইসলাম (৬৫)-কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
কৃষি বিপণন আইন ১৮ (ক) ধারায় আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত। আদালত পরিচালনায় সহযোগিতা করে কুমারখালী থানা পুলিশ।
.png)
বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল আরাফাত বলেন, সরকার নির্ধারিত দামের চেয়ে এক টাকা ২০ পয়সা বেশিতে ডিম বিক্রির দায়ে সাব্বিরকে ৩ হাজার এবং দেড় টাকা বেশি দামে বিক্রির দায়ে রবিউল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।