ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে রেজাউল অ্যাপারেলস বন্ধ ঘোষণা

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৮, ৪ নভেম্বর ২০২৪
গাজীপুরে রেজাউল অ্যাপারেলস বন্ধ ঘোষণা
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানাধীন বিসিক শিল্পনগরী এলাকায় অবস্থিত রেজাউল অ্যাপারেলস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে শ্রমিকদের ১৪ দফা দাবির প্রেক্ষিতে ফ্যাক্টরি ছুটি ঘোষণা করে।

স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানাধীন বিসিক শিল্পনগরী এলাকায় অবস্থিত রেজাউল অ্যাপারেলস ফ্যাক্টরির শ্রমিকেরা গত ২ নভেম্বর ফ্যাক্টরি ছুটির সময় পাঁচ ওয়াক্ত নামাজের বিরতি, হাজিরা বোনাস, টিফিন বিল বৃদ্ধিসহ ১৪ দফা দাবি মালিকপক্ষকে জানায়। মালিকপক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না হওয়ায় গত ৩ নভেম্বর ফ্যাক্টরিটি সাধারণ ছুটি ঘোষণা করে। অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে মালিকপক্ষ ফ্যাক্টরির নিরাপত্তার স্বার্থে ৪ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। ফ্যাক্টরির শ্রমিকরা ফ্যাক্টরি বন্ধের নোটিশ দেখে ক্ষুব্ধ হয়ে দুপুর পৌনে ১২টার দিকে নিজ নিজ গন্তব্যে চলে যায়। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

Advertisement

ইসলাম গ্রুপের শ্রমিকদের ২১ দফা দাবি মেনে নেয়ার প্রেক্ষিতে ঐ ফ্যাক্টরি শ্রমিকরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলে ফ্যাক্টরিটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বলে জানা যায়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!