ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে বিভিন্ন দাবিতে শ্রমিকদের কর্মবিরতি

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১০, ৩ নভেম্বর ২০২৪
গাজীপুরে বিভিন্ন দাবিতে শ্রমিকদের কর্মবিরতি
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় অবস্থিত কেএম নুবলি গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করেছেন।

রোববার বেলা ১১টার দিকে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনে কর্মবিরতি পালন শুরু করেন। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ উপস্থিত হয়।

জানা যায়, কেএম নুবলি গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা ম্যানেজারসহ কয়েকজন স্টাফকে চাকরি হতে অপসারণ চান। এছাড়া নাইট বিল, টিফিন বিল, হাজিরা বোনাস বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রোববার সকাল থেকে কর্মবিরতি পালন করে আসছেন।

Advertisement

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ উপস্থিত হয়। ফ্যাক্টরির মালিকপক্ষ সেনাবাহিনী, পুলিশ ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!