ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোপালগঞ্জে বাসের ধাক্কায় মামা-ভাগ্নে নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১১, ৪ নভেম্বর ২০২৪
গোপালগঞ্জে বাসের ধাক্কায় মামা-ভাগ্নে নিহত
সড়ক দুর্ঘটনায় মামা-ভাগ্নে নিহত হওয়ার খবর পেয়ে হাসপাতালে স্বজনদের ভিড় -ছবি: ডেইলি বাংলাদেশ

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের যাত্রী মামা-ভাগ্নে নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ৬ যাত্রী।

সোমবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ফুকরা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার করপাড়া মোল্লাবাড়ি গ্রামের আহম্মদ খানের ছেলে দ্বীন ইসলাম খান (২১) ও তার ভাগ্নে খুলনার তেরখাদা এলাকার মাসুদ মোল্লার ছেলে হুসাইন মোল্লা (৮)। মামাবাড়ি করপাড়ায় থেকে থেকে সে লেখাপড়া করত। হুসাইন মধ্য করপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল সে।

Advertisement

কাশিয়ানী হাইওয়ে পুলিশের ওসি মো. আবুল হোসেন মজুমদার জানান, দুপুর ১২টার দিকে পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজীব পরিবহনের একটি যাত্রীবাহী বাস যাত্রীবোঝাই একটি ব্যাটারিচালিত ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। ইজিবাইকটি সংযোগ সড়ক থেকে হাইওয়েতে উঠতে গেলে এই দুর্ঘটনা ঘটে। এসময় ইজিবাইকে থাকা ৮ জন আহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। বাকি ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: গোপালগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!