সোমবার (৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পিংড়ি স্কুল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুইজনের নাম-পরিচয় জানা যায়নি।
রাজাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল খালেক জানান, ভান্ডারিয়াগামী একটি মাহিন্দ্রা ও ঝালকাঠিগামী একটি ইটবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং আহত হন আরো ৫ জন। এ ঘটনায় খুলনা-বরিশাল রুটে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে সেনাবাহিনী ও পুলিশ যান চলাচল স্বাভাবিক করে দেয়।
.png)
মরদেহ উদ্ধার করে পরিচয় নিশ্চিত এবং আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন।