শনিবার (২ নভেম্বর) রাতে উপজেলার কামারিয়া ইউনিয়নের আন্ধারিয়া নিজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলো- ওই এলাকার সুলতান মিয়ার ছেলে মাহিন মিয়া (৬) ও মনোয়ার হোসেনের ছেলে জুনায়েদ হোসেন (৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় কামারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার জাহান।
.png)
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে শিশু মাহিন ও জুনায়েদ হোসেন খেলতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। সন্ধ্যায় খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে নেমে শিশু দুটির লাশ উদ্ধার করেন স্বজনরা। ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে ওই পুকুরে নেমে পানিতে ডুবে তারা মারা গেছে।
শেরপুর সদর থানার ওসি জোবায়দুল আলম বলেন, স্থানীয় ইউপি চেয়নরম্যান পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর ঘটনাটি জানিয়েছেন। তবে কোনো অভিযোগ থানায় আসেনি। বিষয়টি খোঁজ নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।