শনিবার সেন্টমার্টিনে বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা ব্লু-মেরিন এনার্জি লিমিটেড জানিয়েছে, বাংলাদেশে স্কুব টেকনোলজি লিমিটেড নিয়ন্ত্রিত সোলার প্রজেক্টগুলোর টোকেন রিচার্জ সফটওয়্যারের সার্ভারে সমস্যার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এখন ঠিক হয়ে গেছে।
এ বিষয়ে ব্লু-মেরিন এনার্জি লিমিটেড ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম বলেন, সফটওয়্যারের সার্ভারে সমস্যার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক। সবাই বিদ্যুৎ পাচ্ছে।
.png)
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, এই দ্বীপে সরবরাহকারী প্রতিষ্ঠানের সফটওয়্যারের সমস্যার কারণে বিদ্যুৎ বন্ধ ছিল। এখন বিদ্যুৎ আছে।
দ্বীপের এক বাসিন্দা বলেন, বন্ধ থাকার পর দ্বীপে বিদ্যুৎ ফিরেছে। এর আগে গতকাল সন্ধ্যা থেকে বিদ্যুৎ ছিল না।