ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সেন্টমার্টিনে বিদ্যুৎ বিপর্যয়, ভোগান্তিতে বাসিন্দারা

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৭:১২, ২ নভেম্বর ২০২৪
সেন্টমার্টিনে বিদ্যুৎ বিপর্যয়, ভোগান্তিতে বাসিন্দারা
সেন্টমার্টিন। ছবি: সংগৃহীত

টানা বিদ্যুতের বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েছেন কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের হাজারো মানুষ। গতকাল শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে সেন্টমার্টিন। এদিকে, বিদ্যুৎ না থাকায় ডিজেলচালিত জেনারেটর দিয়ে বিভিন্ন ইলেকট্রিক যন্ত্রের ব্যাটারি চার্জ দিচ্ছেন সেন্টমার্টিনের সাধারণ মানুষ।

সেন্টমার্টিনে বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা ব্লু-মেরিন এনার্জি লিমিটেড জানিয়েছে, বাংলাদেশে স্কুব টেকনোলজি লিমিটেড নিয়ন্ত্রিত সোলার প্রজেক্টগুলোর টোকেন রিচার্জ সফটওয়্যারের সার্ভারে সমস্যা কারণে বিদ্যুতের এমন বিপর্যয় হয়েছে।

Advertisement

ব্লু-মেরিন এনার্জি লিমিটেড থেকে এক বার্তার মাধ্যমে জানানো হয়েছে, গত শনিবার (২৬ অক্টোবর) থেকে বাংলাদেশে স্কুব টেকনোলজি লিমিটেড নিয়ন্ত্রিত সোলার প্রজেক্টগুলোর টোকেন রিচার্জ সফটওয়্যার সার্ভারে সমস্যা দেখা দেয়। ফলে রিচার্জ দেওয়া সম্ভব হচ্ছে না। চীন ও বাংলাদেশের সফটওয়্যার প্রোগ্রামার যৌথভাবে সমস্যা নিরসনে চেষ্টা করে যাচ্ছেন। সাময়িক এ সমস্যার জন্য তারা দুঃখও প্রকাশ করেছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!