বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত ২টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। শনিবার (২ নভেম্বর) ভেড়ামারা থানার ওসি শেখ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ২টা ৪০ মিনিটের দিকে ভেড়ামারা থানার ভেতরের গ্যারেজ থেকে তিনটি মোটরসাইকেল চুরি করে চোর চক্র। ভেড়ামারা থানা পুলিশের এসআই আলামিন, কনস্টেবল সোহেল ও মাসুদ থানার গ্যারেজে মোটরসাইকেল রেখে কাজ করছিলেন। পরে গ্যারেজে ফিরে দেখতে পান তাদের ১৫০ সিসির বাজাজ পালসার ব্র্যান্ডের তিনটি মোটরসাইকেল নেই।
.png)
ভেড়ামারা থানার ওসি শেখ শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি চুরির মামলা হয়েছে। মোটরসাইকেল উদ্ধার ও চোর চক্রের সদস্যদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।