ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টনির সেঞ্চুরিতে বড় সংগ্রহে দক্ষিণ আফ্রিকার চোখ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪২, ২৯ অক্টোবর ২০২৪
টনির সেঞ্চুরিতে বড় সংগ্রহে দক্ষিণ আফ্রিকার চোখ
টনি ডি জর্জি

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা পেয়েছে প্রোটিয়ারা। টনি ডি জর্জির সেঞ্চুরিতে বড় সংগ্রহে চোখ রেখে চা বিরতিতে গেছে দলটি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চা বিরতি পর্যন্ত এক উইকেটে ২০৫ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা।

মঙ্গলবার (২৯ অক্টোবর) টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করাম। দলের হয়ে তার সঙ্গে ইনিংস উদ্বোধনে নামেন টনি ডি জর্জি। উদ্বোধনী জুটিতে আসে ৬৯ রান।

Advertisement

ব্যক্তিগত ৩৩ রানে তাইজুলের শিকারে পরিণত হন মার্করাম। যার ফলে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। তবে বাকি সময়ে আর কোনো উইকেট হারায়নি তারা। এমনকি দ্বিতীয় সেশনেও অবিচ্ছিন্ন থাকেন দুজন। এরই মধ্যে দুজন গড়েছেন ১৩৬ রানের জুটি।

চা বিরতির একটু আগে মিরাজকে সুইপ করে বাউন্ডারি হাঁকিয়ে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূরণ করেন টনি। তিন অঙ্ক ছোঁয়ার পথে আছেন ত্রিস্টান স্টাবসও। জর্জি ১০১ ও স্টাবস ৬৫ রানে অপরাজিত আছেন।

ম্যাচে ফিরতে চাইলে উইকেট শিকারের বিকল্প নেই স্বাগতিকদের সামনে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!