শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি’র আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম নাসির মোহাম্মদ চৌধুরী।
এর আগে, শুক্রবার রাত ১০টার পর থেকে বন্ধ রয়েছে আরিচা-কাজিরহাট নৌপথের ফেরি চলাচল।
.png)
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, স্বাভাবিক লোড নিয়ে একটি রো রো ফেরি চলতে পানির গভীরতা প্রয়োজন ৮ ফুট। কিন্তু এ্যাপ্রোচ চ্যানেলের কিছু অংশে পানির গভীরতা আছে ছয় থেকে সাড়ে ৬ ফুট। এ কারণে ফেরি চলতে গেলে ডুবে চরে আটকে যাচ্ছে। সংকট প্রকট আকার ধারণ করলে শুক্রবার রাত ১০টার পর থেকে সার্ভিস পুরোপুরি বন্ধ রয়েছে। আরিচা কাজিরহাট নৌপথে পাঁচটি ফেরির মধ্যে চারটি ফেরি চলাচল করছে।
বিআইডব্লিউটিসি’র আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, নাব্যতা সংকটের কারণে শুক্রবার রাত ১০টা থেকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। নাব্যতা সংকট না কাটলে ফেরি চলাচল বন্ধ থাকবে বলে তিনি জানান।