ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, নিহত ১

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৮, ৯ অক্টোবর ২০২৪
মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, নিহত ১
মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে। ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জের সাটুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ইট বোঝাই একটি ট্রাক খাদে পড়ে এক ট্রাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালকসহ আহত হয়েছেন তিনজন।

বুধবার বেলা ১১টার দিকে উপজেলার ধানকোড়া ইউনিয়নের তারাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওমর আলীর গাজীপু‌র জেলার কা‌শিমপুরের কোড্ডা এলাকার বাসিন্দা। আহতরা হলেন ট্রাক চালক ফয়সাল, ট্রাক শ্রমিক আবু বক্কর সি‌দ্দিক ও সুমন। তাদের বাড়িও গাজীপু‌র জেলার কা‌শিমপুরের কোড্ডা এলাকায়।

Advertisement

আহত শ্রমিক সুমন জানায়, তারাবা‌ড়ি মামুন ব্রিকস থেকে ট্রাকে ইট ভ‌র্তি করে গা‌জিপুর যা‌চ্ছিল ট্রাক‌টি। তারাবা‌ড়ি এলাকায় সরু রাস্তা দিয়ে ব্রিজে উঠার সময় ট্রাক‌টি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে পাশের খাদে পড়ে পানিতে ডুবে যায়। এ সময় ট্রাকচালক ফয়সাল ও ট্রাক শ্রমিক আবু বক্কর সি‌দ্দিক বের হতে পারলেও ওমর আলী ট্রাকের নিচে চাপা পড়ে। অনেক চেষ্টার পরও তাকে পা‌নির নিচ থেকে বের করা যায়নি। সেখানেই তার মৃত্যু হয়।

সাটু‌রিয়া ফায়ার সার্ভিস ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. ম‌জিবর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করে। কিন্তু রাস্তাটি সরু হওয়ায় রেকার ‌ঢুকতে না পারায় ট্রাক সরাতে সময় লাগে। পরে স্থানীয়দের সহযোগীতায় দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা পর শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!